শিরোনাম
Loading...
গত তিন মাসে ৪৮০ জন নারী-শিশু সহিংসতার শিকার

ঢাকা, ১৭ জুন- চারদিকে করোনা আতঙ্ক। শত শত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন অসংখ্য। এমন দুঃসময়ের মধ্যেও পারিবারিক সহিংসতা বাড়ছে। গত তিন মাসে (মার্চ থেকে মে) সহিংসতার শিকার হয়েছেন চারশ ৮০ জন নারী ও শিশু। এর মধ্যে দুশ ৬৭ জন নারী ও দুশ ১৩ জন শিশু। এছাড়া এই সময়ে ৯০ জন নারী ও একশ ১৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছেন।

আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। দেশের ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদন। তাদের প্রতিবেদনই এই ভয়ানক খবর জানানো হয়।

মহিলা পরিষদের প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্চ মাসে সহিংসতার শিকার দুশ ৪৩ জনের মধ্যে একশ ৩৯ জন নারী ও একশ চার জন শিশু। তাদের ৮১ জন ধর্ষণের শিকার। এপ্রিল মাসে ৫৮ জন নারী ও ৬৪ জন শিশুসহ মোট একশ ২২ জন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৬৮ জন ধর্ষণের শিকার হয়েছেন। সর্বশেষ মে মাসে সহিংসতার শিকার একশ ১৫ জন। তাদের ৭০ জন নারী ও ৪৫ জন শিশু। এই মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৫৭ জন নারী ও শিশু।
গত তিন মাসে ৪৮০ জন নারী-শিশু সহিংসতার শিকার

করোনার এই দুঃসময়ের মধ্যে নারী ও কন্যা শিশুরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। একইসঙ্গে করোনা সংকটকালীন সময়ে সহিংসতার শিকার নারী ও কন্যাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি ও বেসরকারি সেবাদানকারী সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা প্রাপ্তির সুযোগও সীমিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/১৭ জুন

Welcome to MS Design. The first Bangladeshi Blogger template developer and designer agency. We believe in quality.

0 Comments: