শিরোনাম
Loading...
ঢামেকের করোনা ইউনিটে ৪৮ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু, পজিটিভ ৬

ঢাকা, ১৮ জুন- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে গত দুদিনে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা নিশ্চিত হয়েছিল ৬ জনের। বাকিদের করোনার উপসর্গ ছিল।

বুধবার সন্ধ্যায় ঢামেক হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, সোমবার রাত ১২টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিক্যালের দুটি করোনা ইউনিটে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ছিল। বাদবাকিরা করোনা উপসর্গে মারা গেছেন।

করোনা শনাক্ত হয়ে মারা যাওয়ারা হলেন- গাজীপুরের হোসনে আরা (৩৫), ঢাকার মজিবুর রহমান (৪২), ফায়জা বেগম (৭৩), নারায়ণগঞ্জের কামাল হোসেন (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার আ. করিম (৭০) ও নূর জাহান বেগম (৮০)।

করোনা ইউনিটে মৃতদের প্রসঙ্গে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, করোনার আগে প্রতিদিন নানা রকম রোগে এই হাসপাতালে ৩৫ থেকে ৪০ জনের মৃত্যু হত। এখন এখানে ভর্তি রোগীদের মধ্যে করোনার উপসর্গই বেশি। তবে এখন আগের তুলনায় করোনা ইউনিটে মৃতের সংখ্যা কমে আসছে। প্রতিদিনই অনেকেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন।

সূত্র : যুগান্তর
এম এন / ১৮ জুন

Welcome to MS Design. The first Bangladeshi Blogger template developer and designer agency. We believe in quality.

0 Comments: