শিরোনাম
Loading...
সাংসদ মোকাব্বিরের শারীরিক অবস্থার উন্নতি

সিলেট, ১৭ জুন- করোনায় আক্রান্ত সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

আজ বুধবার গণফোরামের পক্ষ থেকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোকাব্বির খানের স্বাস্থ্যের অবস্থা আগের তুলনায় অনেকটা উন্নতির দিকে। গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন রশিদ ও মোশতাক আহেমদ বুধবার সিএমএইচে মোকাব্বির খানের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়েছিলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। তারা দেশবাসীর কাছে মোকাব্বির খানের দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ল্যাবে এমপির করোনা পজিটিভ আসে। এর আগে সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হন।

সূত্র: কালের কন্ঠ
আর/০৮:১৪/১৭ জুন

Welcome to MS Design. The first Bangladeshi Blogger template developer and designer agency. We believe in quality.

0 Comments: