ঢাকা, ১৭ জুন- করোনায় আক্রান্ত হয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তিন চিকিৎসক নেতা। নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তরা হলেন- নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির সভাপতি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল ও কলেজের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা, নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী শম্পা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ও অন্যান্য রোগাক্রান্তদের বিরামহীন চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন এই তিন চিকিৎসক নেতা। ডা. উত্তম বড়ুয়া বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ডা. স্বপ্নীল ও ডা. শম্পা নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
ডা. উত্তম ও ডা. স্বপ্নীলের নেতৃত্বে ২০১৮ সালে গঠিত নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটি দেশে করোনা সংক্রমণের শুরু থেকে বিশিষ্ট চিকিৎসকদের নামে ইশতেহার ও ফেস্টুন প্রকাশের পাশাপাশি সারা দেশে সংগঠনের বাছাই করা ১০৮ জন চিকিৎসকের একটি বিশেষ প্যানেল ঘোষণা করে; যারা দিনের একটি নির্দিষ্ট সময় করোনাক্রান্ত ও অন্যান্য রোগীদের টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছেন।
নির্মূল কমিটি জানিয়েছে, ডা. উত্তম বড়ুয়ার সংক্রমণের ১২ দিন অতিবাহিত হয়েছে। তিনি ও তার আক্রান্ত স্ত্রী হাসপাতালে থাকলেও গত ১৪ জুন সংক্রমণের দিন থেকে ডা. স্বপ্নীল ও ডা. শম্পা বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।
সূত্র : সমকাল
এম এন / ১৭ জুন

0 Comments: